Blog
ইযহারু হাক্বীক্বতিল কুদ্রত আউওয়ালা র্মারাতিন ফী তারীখি খ্বালক্বিল্লাহ্ ‘আলা লিসানি সাইয়্যিদিনা সুলত্বানিন নাছীর মামদূহ্ হযরত মুর্শিদ ক্বিবলাহ্ আলাইহিস সালাম
পবিত্র কুদরত মুবারক উনার প্রকারভেদ:
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, “পবিত্র কুদরত মুবারক দুই ভাগে বিভক্ত।
এক. হাক্বীক্বী অর্থ মুবারক: মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার মাহবূব, মুরাদ ও সমগ্র কায়িনাতের মালিক হিসেবে সমস্ত নিয়ামত মুবারক হাদিয়া মুবারক করে, সমস্ত কিছু দিয়ে পবিত্র নূরুল ইযহার মুবারক করায়ে (সৃষ্টি মুবারক করে) উনাকে উনার সাথে সংযুক্ত করেছেন এবং উনার পবিত্র কুদরত মুবারক অর্থাৎ উনার নিয়ন্ত্রণ, যিয়ারত, ছোহবত, দীদার মুবারক-এ উনাকে রেখেছেন। অর্থাৎ ছিলেন, আছেন এবং অনন্তকাল যাবৎ থাকবেন।
সংক্ষেপে- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নিয়ন্ত্রণ, যিয়ারত, ছোহবত, দীদার মুবারক-এ আছেন। অর্থাৎ ছিলেন, আছেন এবং অনন্তকাল যাবৎ থাকবেন।
দুই. কাইফিয়্যাত মুবারক: মহান আল্লাহ পাক উনি যেভাবে আছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ঠিক ঐভাবেই আছেন। (সুবহানা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!)
এখন যদি বলা হয়- তাহলে মহান আল্লাহ পাক উনার অনুরূপ হয়ে যায়।
এর জওয়াব হচ্ছে- তাহলে মহান আল্লাহ পাক তিনি তো ইরশাদ মুবারক করেছেন,
صِبْغَةَ اللهِ وَمَنْ اَحْسَنُ مِنَ اللهِ صِبْغَةً
‘মহান আল্লাহ পাক উনার রঙ্গে রঞ্জিত হও। মহান আল্লাহ পাক উনার চেয়ে উত্তম রঞ্জনকারী কে?’ (সম্মানিত ও পবিত্র সূরা বাক্বারাহ্ শরীফ: ১৩৮)
আর মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন,
تَـخَلَّقُوْا بِاَخْلَاقِ اللهِ
‘তোমরা যিনি খ্বালিক্ব যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনার সম্মানিত চরিত্র মুবারক-এ চরিত্রবান হও।’ সুবহানাল্লাহ! (তাফসীরে রূহুল মা‘য়ানী ১৫/৩৯৫)
তাহলে এর অর্থ কী? ‘মহান আল্লাহ পাক উনার চরিত্র মুবারক-এ চরিত্রবান হও।’ ‘মহান আল্লাহ পাক উনার রঙ্গে রঞ্জিত হও।’ তাহলে যিনি খ্বালিক্ব যিনি মালিক রব মহান আল্লাহ পাক তিনি ছিলেন, আছেন, থাকবেন। তিনি কোনো কিছুরই মুহতাজ না। একইভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একমাত্র যিনি খ্বালিক্ব যিনি মালিক রব মহান আল্লাহ পাক উনি ছাড়া কারো মুহতাজ না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহী ওয়া আহলি বাইতিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!”